সময় কলকাতা ডেস্ক: আসতে চলেছে সানি দেওল ও দুলকর সালমন অভিনীত নতুন ছবি। যে ছবির ভাবনায় উঠে এসেছে সমালোচকদের কথা। সমালোচনা করতে অনেকেই ভালবাসেন। বিশেষ করে সিনেমার। সিনেমার ভাল-মন্দ অনেকেই ব্যাখ্যা করে থাকেন। এবার থেকে মতামত জানানোর আগে দু’বার ভাববেন। কারণ আসতে চলছে ‘চুপ!’।
যার ট্রেলারে সমালোচকদের বিরুদ্ধে প্রতিশোধের কাহিনি ফুটিয়ে তোলা হয়েছে। আর.বাল্কির পরিচালনায় নতুন এই ছবিতে অভিনয় করেছেন সানি দেওল। সঙ্গে রয়েছেন দুলকর সলমন, পুজা ভাট ও শ্রেয়া ধন্বন্তরি। ছবির আবহে বারবার সিনেমার গান ও দৃশ্য ব্যবহার করা হয়েছে। ট্রেলার দেখেই মনে করা হচ্ছে এক সিরিয়াল কিলারকে খুঁজতে মরিয়া সানি দেওলের চরিত্র। অদ্ভূত এই খুনি। সিনেমার সমালোচকদের খুঁজে খুঁজে খুন করে। আবার তাদের মাথায় স্টার এঁকে নম্বরও দেয়। এই খুনি কি দুলকর সলমন না অন্য কেউ? তা জানা যাবে আগামী ২৩ সেপ্টেম্বর। এই সিনেমার মিউজিক অ্যারেঞ্জার অমিতাভ বচ্চন।

১৯৮৩ সালে বলিউডে পা রাখেন সানি দেওল। এরপর ‘গদার: এক প্রেম কথা’, ‘দামিনী’, ‘ঘাতক’, ‘ডর’ একের পর এক ছবিতে দেখা গিয়েছে সানি দেওলকে। এবার ‘চুপ: রিভেঞ্জ অফ দ্য আর্টিস্ট’ ছবিতে তার অভিনয় কতটা দর্শকদের মনে দাগ কাটতে পারে, সেটাই এখন দেখার!


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য, হা হা করে হাসি ও কুশিক্ষা