সময় কলকাতা ডেস্কঃ শীঘ্রই আসতে চলেছে ‘আশিকি ৩’।
১৯৯০ সালে রাহুল রায় ও অনু আগারওয়াল অভিনীত ‘আশিকি’ রমরমিয়ে চলেছিল প্রেক্ষাগৃহে। মহেশ ভাট এই ছবি বানিয়ে একেবারে তাক লাগিয়ে দিয়েছিলেন। তার প্রায় ২৩ বছর পর তৈরি হয় ;’আশিকি ২’। এই সিনেমাকেও এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মহেশ ভাট। আদিত্য রয় কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনয় করেছিলেন ‘আশিকি ২’তে। অনুরাগীদের কাছে খুবই প্রশংসা কুড়িয়েছিল এই তরুন তুর্কি। তখন থেকেই এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিক্যুয়েল নিয়ে উন্মাদনা শুরু হয়ে গিয়েছিল।
দর্শকদের মধ্যে কৌতুহল ছিল কবে আসবে ‘আশিকি ৩’। মুখিয়ে ছিল দর্শকেরা। অবশেষে ৯ বছর পর খুশির খবর শোনা গেল। তবে ছবিটির রিলিজ কবে হবে, তা এখনও জানা না গেলেও ছবিতে কারা আছে সেই রহস্য উন্মোচন হয়ে গেল। বলিউডের এই বিখ্যাত ‘ফ্র্যাঞ্চাইজি’র সঙ্গে এবার জুড়ে যাচ্ছেন কার্তিক আরিয়ান। ‘আশিকি ৩’-তে নায়কের ভূমিকায় থাকবেন তিনিই। যদিও কার্তিকের বিপরীতে কে অভিনয় করবেন তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে এখানেই শেষ নয়। চমকের তালিকায় পরবর্তী নাম অনুরাগ বসু। ‘মার্ডার’, ‘লাইফ ইন এ মেট্রো’, ‘বরফি’র মতো কাল্ট ছবির পরিচালক যিনি, সেই অনুরাগ বসুর হাতে তৈরি হতে চলেছে ‘আশিকি ৩’।

সম্প্রতি কার্তিক আরিয়ান তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘একটি হৃদয় বিদারক ছবি তৈরি হতে চলেছে। বসু-বাবুর সঙ্গে এটা তার প্রথম কাজ।’


More Stories
প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য, হা হা করে হাসি ও কুশিক্ষা
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
ধুরন্ধর অভিনেতা নাদিম খান প্রলোভন দেখিয়ে সহবাসে অভিযুক্ত