সময় কলকাতা ডেস্ক: খুব পুরোনো সাধারণ রান্না, তবে খুব স্পেশাল। মা-ঠাকুমা-দিদিমারা বানাতেন। তাই আজ বানান সেই পুরানো দিনের স্মৃতিতে মোড়া তালের রুটি।
তালের রুটি তৈরির উপকরণ
• তালের কাঁথ ২ কাপ
• আটা ৪ কাপ
• লবণ ১ চিমটি
পদ্ধতি
তালের কাঁথটা ভালো করে জল ঝড়িয়ে শুকনো করে নিতে হবে। আটা চেলে নিতে হবে।
এবার তালের কাঁথটা দিয়ে আটা ভালো করে মেখে নিতে হবে। তারপর লেচি কেটে নিতে হবে। শুকনো আটা দিয়ে বেলে নিতে হবে। তারপর রুটি সেঁকার মতো সেঁকে নিন। ঝাল ঝাল তরকারি দিয়ে পরিবেশন করুন গরম গরম তালের রুটি।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার