সময় কলকাতা ডেস্কঃ বাগুইআটির জোড়া খুনকাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাগুইআটির জোড়া খুনের তদন্তে উঠেছে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। সিআইডি নতুবা সিবিআই তদন্তের দাবী জানায় নিহত ২ দুই ছাত্রের পরিবার। পাশাপাশি, পুলিশি তদন্তে কোনরকম ভরসা রাখতে পারছেন না বলেও জানিয়েছে শোকার্ত দুই পরিবার। এরপর এই ঘটনায় রিপোর্ট তলব করে ডিজি মনোজ মালব্য। এরপরই সিআইডি তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাগুইআটি দুই ছাত্র খুনকাণ্ডে গাফিলতির অভিযোগ ওঠায় এই মামলার সমস্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বাগুইআটি থানার ওসিকে। এদিকে বুধবার সকাল থেকে বাগুইআটি থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চা ও সিপিএমের নেতা-কর্মীরা।

উল্লেখ্য, মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী এখনও ফেরার। বাগুইআটিকাণ্ডে গ্রেফতার হওয়া অন্যতম অভিযুক্ত অভিজিৎ বসু হাওড়ার জগাছা ধারসা হরিসভা এলাকার বাসিন্দা। এলাকায় বেশ কয়েকটি ঘটনায় অভিযুক্ত সে। বাগুইআটিকাণ্ডের তদন্তে নেমে অভিজিৎকে জেরা করে জানা গিয়েছে, অতনু নামে ওই ছাত্র সত্যেন্দ্র চৌধুরীকে ৫০ হাজার টাকা দিয়েছিল একটি বাইক কেনার জন্য। কিন্তু সত্যেন্দ্র তা কেনেনি । উল্টে তার থেকে আরও টাকা দাবি করে। কিন্তু অতনু সেই টাকা দিতে রাজি হয়নি। এই থেকেই গোলমালের সূত্রপাত। এরপর ২২ অগাস্ট রাত ৯টা থেকে ১০টার মধ্যে দুই ছাত্রকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলা হয়। ঘটনাটি ঘটেছিল বাসন্তী এক্সপ্রেসওয়ের ধারে কোনও একটি জায়গায়। মঙ্গলবার মৃত দুই ছাত্রের দেহ শনাক্ত করতে বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে যায় মৃতদের পরিবার। এদিন নিহত ২ ছাত্রের পরিবারের সঙ্গে কথা বললেন বাগুইআটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। বাগুইআটি কাণ্ডে মৃত দুই যুবকের খোঁজে প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন মৃতের পরিবার। বিষয়টি নিয়ে সরব বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বুধবার বাগুইআটি আসবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী