সময় কলকাতা ডেস্ক: ধীরে ধীরে কমতে শুরু করেছে মহামারীর প্রকোপ। মঙ্গলবার ৫ হাজারের নিচে নেমে গিয়েছিল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। তবে ফের বুধবার ঊর্ধ্বমুখী সেই গ্রাফ। তবে কমেছে অ্যাকটিভ কেস, পজিটিভিটি রেট। সামনেই উৎসবের মরশুম। সংক্রমণ যাতে হাতের বাইরে চলে না যায় সে কারণে উৎসবের মরশুমে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
বুধবার, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া পরিসংখ্যান বলছে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫,৩৭৯ জন। পজিটিভিটি রেট এই মুহূর্তে ১.৬৭ শতাংশ। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৭ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৯৪ জন। সুস্থতার হার ৯৮.৭০ শতাংশ। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৫০,৫৯৪। টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। এখনও পর্যন্ত দেশে ডোজ করোনার টিকা পেয়েছেন ২১৩ কোটি ৯১ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান। পুজোর মধ্যে যা শেষ করতে চাইছে কেন্দ্র।

ইতিমধ্যে ভারত বায়োটেকের তৈরি ন্যাজাল ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন । আপৎকালীন পরিস্থিতিতে ১৮ বছরের ঊর্ধ্বে প্রাথমিক প্রতিরোধকারী হিসেবে এই টিকা দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র।


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!