সময় কলকাতা ডেস্কঃ দেশের রাজধানী থেকে উদ্ধার প্রায় ১২০০ কোটি টাকার মাদক । এই মাদক পাচার কাণ্ডে গ্রেফতার ২ আফগান নাগরিক।
গোপন সূত্রে খবর পেয়ে চলতি মাসের ২রা সেপ্টেম্বর দিল্লি ক্রাইম ব্রাঞ্চের সহায়তায় গুজরাট অ্যান্টি টেরর স্কোয়াড মাদকসহ এক আফগান নাগরিককে গ্রেফতার করে। ওয়াহি উল্লাহ রহিমুল্লাহুল নামের ওই ব্যক্তির থেকে উদ্ধার হয় প্রায় ৪ কেজি হেরোইন, যার বাজার মূল্য কুড়ি কোটি টাকা। ওই আফগান মাদক পাচারকারীর কাছ থেকে প্রাপ্ত তথ্যর ভিত্তিতে মঙ্গলবার দিল্লির ক্রাইম ব্রাঞ্চ উদ্ধার করে প্রায় ৩১২.৫ কেজি নিষিদ্ধ মেথামোফেটামাইন এবং ১০ কেজি হেরোইন।
দিল্লির কালিন্দি কুঞ্জ মেট্রো স্টেশনের কাছে মিঠাপুর রোড থেকে দিল্লি ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা গ্রেপ্তার করে আরও দুই আফগানকে। মুস্তফা স্টানিকজা ও রহিমুল্লাহ রহিম নামের দুই আফগান নাগরিক প্রায় ৬ বছর ধরে ভারতে রয়েছেন। চলতি মাসেই ৩ আফগান নাগরিকের কাছ থেকে মাদক উদ্ধারের ঘটনায় দিল্লি ক্রাইম ব্রাঞ্চ তদন্ত শুরু করেছে। কোথা থেকে এসেছে এই বিপুল পরিমাণ মাদক। তবে পুলিশের অনুমান সমুদ্রপথেই আনা হয়েছে এই মাদক।

প্রসঙ্গত, আগস্ট মাসে মুম্বাইতে বিপুল পরিমাণে মাদক উদ্ধার করেছিল স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। যার বাজার মূল্য ছিল ১৪০০ কোটি টাকা। মুম্বাইয়ের পর দিল্লিতে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় প্রশাসনের অনুমান আফগানিস্তান, মায়ানমারের মাদক পাচারকারীরা আবার সক্রিয় হয়ে উঠেছে দেশে।


More Stories
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!