Home » নিট পরীক্ষায় বাংলায় তৃতীয় মহিষাদলের দেবাঙ্কিতা

নিট পরীক্ষায় বাংলায় তৃতীয় মহিষাদলের দেবাঙ্কিতা

সময় কলকাতা ডেস্কঃ  ৭ই সেপ্টেম্বর সর্বভারতীয় নিট পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সেই তালিকায় ২২ তম স্থান দখল করার পাশাপাশি বাংলায় তৃতীয় স্থান দখল করেছে মহিষাদলের দেবাঙ্কিতা বেরা।

তার এই ফলাফলে খুশির হাওয়া মহিষাদলে। খুশি স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে পরিবার, আত্মীয় পরিজন ও বন্ধুবান্ধবরা। ৭২০ নম্বরের মধ্যে দেবাঙ্কিতার প্রাপ্ত নম্বর ৭০৫। দেবাঙ্কিতা পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মহিষাদল গয়েশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করেছে। ২০২০ সালে মাধ্যমিকে একাদশ স্থান করে পাশ করার পর মহিষাদল রাজ হাইস্কুলে পঠনপাঠন শুরু করে সে। ২০২২ সালে উচ্চমাধ্যমিক পাশ করে খড়গপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিট এর প্রশিক্ষণ নেয়। দেবাঙ্কিতার বাবা ও মা দুজনেই শিক্ষক। বাবা চংরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠের গণিত বিষয়ের শিক্ষক এবং মা মামুদপুর গোবিন্দ শিক্ষা নিকেতনের বাংলা বিষয়ের শিক্ষক। ছোট থেকেই দেবাঙ্কিতা মেধাবি ছাত্রী। নিট পরীক্ষায় দেবাঙ্কিতার এই প্রত্যাশিত ফলাফলে খুশির হাওয়া মহিষাদল জুড়ে।

About Post Author