সময় কলকাতা ডেস্ক: সামনেই উৎসবের মরশুম। ফের বাড়তে চলেছে মহামারীর প্রকোপ। ৫ হাজারের নিচে নেমে গিয়েছিল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু বুধবার থেকে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। তবে কমেছে অ্যাকটিভ কেস। চিন্তা থাকছে পজিটিভিটি রেট নিয়ে। সংক্রমণ যাতে হাতের বাইরে চলে না যায় সে কারণে উৎসবের মরশুমে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য বলছে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬০৯৩ জন। বৃহস্পতিবার যা ছিল ৬৩০০-র বেশি। বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৪৯ হাজার ৬৩৬ জন। সুস্থতার হার ৯৮.৭০ শতাংশ। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন ৬৭৬৮ জন। দেশে এই মুহূর্তে পজিটিভিটি রেট ১.৯৩ শতাংশ।

টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন ২১৪ কোটি ৫৫ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান। পুজোর মধ্যে যা শেষ করতে চাইছে কেন্দ্র।


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?