Home » ফের চিন্তা বাড়াচ্ছে পজিটিভিটি রেট

ফের চিন্তা বাড়াচ্ছে পজিটিভিটি রেট

সময় কলকাতা ডেস্ক: সামনেই উৎসবের মরশুম। ফের বাড়তে চলেছে মহামারীর প্রকোপ। ৫ হাজারের নিচে নেমে গিয়েছিল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু  বুধবার  থেকে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। তবে কমেছে অ্যাকটিভ কেস। চিন্তা থাকছে পজিটিভিটি রেট নিয়ে। সংক্রমণ যাতে হাতের বাইরে চলে না যায় সে কারণে উৎসবের মরশুমে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৯৫ জন। সংক্রমণ বাড়লেও গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৫০ হাজার ৩৪২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৩ জন। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ৯০। বাড়ছে সুস্থতার হারও। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৯ লক্ষ ২০৪ জন করোনা থেকে মুক্ত হয়ে ঘরে ফিরে গিয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭০ শতাংশ।

 

টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন ২১৪ কোটি ২৭ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান। পুজোর মধ্যে যা শেষ করতে চাইছে কেন্দ্র।

About Post Author