Home » প্রকাশ্যে ‘মির্জা’ ছবির টিজার

প্রকাশ্যে ‘মির্জা’ ছবির টিজার

সময় কলকাতা ডেস্ক : এবার একেবারে নতুন রুপে অঙ্কুশ হাজরাকে দেখতে পাবেন অনুরাগীরা। প্রকাশ্যে এল অঙ্কুশ হাজরার আগামী ছবি ‘মির্জা’র টিজার। এই ছবিতে শুধু অভিনয়ই করেননি অঙ্কুশ। তিনিই এই ছবির নিবেদক। শুরু করেছেন তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা ‘অঙ্কুশ মোশন পিকচার্স’। এই সংস্থা ও ‘নেক্সজেন ভেঞ্চার্স’-এর যৌথ নিবেদনে ও রক্তিম চট্টোপাধ্যায়ের প্রযোজনায়, সুমিত-সাহিলের পরিচালনায় আসছে ‘মির্জা’।

ছবিতে গায়ে কাঁটা দেওয়া আত্মপ্রকাশ অভিনেতার। খারাপ ভালর সংজ্ঞা যেখানে মিলেমিশে একাকার হয়ে যাবে। মান না সম্মান কোনটা আয় করা বেশি প্রয়োজনীয়, ছবিতে সেই প্রশ্ন তুলবে ‘মির্জা’। গত ১৫ অগাস্ট ছবির টাইটেল টিজার লঞ্চ হয়েছিল। ছবির টিজার বেশ সাড়া ফেলেছে অনুরাগীদের মধ্যে। এই ছবির হাত ধরেই ২০২৩ সালের ইদের ছুটি আরও জমজমাট হবে বলে মনে করছেন ছবি নির্মাতারা। এই সিনেমা দেখার জন্য অনুরাগীদের অপেক্ষা করতে হবে সামনের বছরের ইদের জন্য।

এদিন ছবির প্রথম টিজার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অঙ্কুশ। সেখানেই প্রথম প্রকাশ্যে এল ছবিতে তাঁর লুক। বলে বাহুল্য, ছবির টিজার বেশ সাড়া ফেলেছে অনুরাগীদের মধ্যে।

About Post Author