সময় কলকাতা ডেস্কঃ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকপালন ভারতেও। আগামী ১১ সেপ্টেম্বর, রবিবার রাষ্ট্রীয় শোকপালনের কথা ঘোষণা করেছে ভারতের বিদেশ মন্ত্রক। একটি টুইট করে এই বার্তা জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। রবিবার অর্ধনমিত রাখা হবে জাতীয় পতাকা। সেদিন কোনও বিনোদনমূলক অনুষ্ঠান করা যাবে না বলে জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে।
অন্যদিকে, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ। শুক্রবার থেকে তিনদিন অর্ধনমিত থাকবে সে দেশের জাতীয় পতাকা। এই তথ্য এক বিবৃতিতে জানিয়েছেন সে দেশের প্রধান তথ্যসম্প্রচার আধিকারিক মহম্মদ শাহনুর মিয়া । ঢাকা ও লন্ডনের মধ্যে সম্পর্ক অত্যন্ত মজবুত। রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে হাসিনা সরকারের পাশে দাঁড়িয়েছে ব্রিটেন। উদ্বাস্তুদের জন্য প্রচুর অর্থের জোগানও দিয়েছে। ফলে রানির মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশেও।

প্রসঙ্গত, বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসলে ৯৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর প্রয়াণের সঙ্গে সঙ্গে অবসান হল একটি যুগের ।ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি দিন সিংহাসনে থাকার রেকর্ড তাঁরই। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন দ্বিতীয় এলিজাবেথ। যুবরাজ উইলিয়ামের সঙ্গে স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসলে রাখা হয় তাঁকে। সেখান থেকেই যাবতীয় কাজকর্ম পরিচালনা করছিলেন তিনি। এবার তাঁর জ্যেষ্ঠ পুত্র চার্লস রাজা হিসাবে অভিষিক্ত হবেন বলে জানা গিয়েছে।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক