সময় কলকাতা ডেস্ক : আবার ছাত্রখুনের নৃশংস কাণ্ড। বাগুইআটি জোড়া ছাত্র খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই বীরভূমে এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার গলাকাটা দেহ উদ্ধার। রবিবার ইলামবাজারের চৌপাহারি জঙ্গলে এক মেধাবী ছাত্রের গলাকাটা দেহ উদ্ধার হয়। সৈয়দ সালাউদ্দিন নামের ওই পড়ুয়ার জন্য ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল ।

আসানসোলের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করছিল সে। তার বাড়ি খয়রাশোলে। গত শনিবার ছুটিতে বাড়ি না ফেরায় তার মা তাকে ফোন করলে সে জানিয়েছিল রবিবার ফিরবে। তারই মধ্যে রাত্রি সাড়ে বারোটা নাগাদ তার বাবা সৈয়দ আব্দুল মাতিনের মোবাইলে ফোনে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। ঘটনার পর সালাউদ্দিনের বাবা আব্দুল মতিন মাল্লারপুর থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে সালাউদ্দিনের বন্ধু শেখ সালমানের উপর সন্দেহ হয় পুলিশের। পুলিশ মোবাইল টাওয়ার লোকেশন দেখে জানতে পারে ঘটনাটি ইলামবাজার চৌপাহারি জঙ্গলের থেকেই করা হয়েছে । মুক্তিপণ জমা দেওয়ার জন্য রাতে দুটো পর্যন্ত দেওয়া হয়েছিল। এরই মধ্যে মাঝরাতে জানতে পারা যায় চৌপাহাড়ি জঙ্গলে সালাউদ্দিনের মৃতদেহ গলা কাটা অবস্থায় পড়ে রয়েছে।

তদন্তে নেমে পুলিশ সালাউদ্দিনের বন্ধু সালমানের মোবাইল টাওয়ার লোকেশন দেখে তাকে আটক করতে সক্ষম হয়। সে পুলিশি জেরায় প্রাথমিকভাবে জানিয়েছে , তারা জঙ্গলে বসে মদ্যপান করছিল সেই সময় তিনজন আগন্তুক সালাউদ্দিনকে খুন করে এবং সালমান পালিয়ে যায়। সালমানের বক্তব্য খতিয়ে দেখছে পুলিশ এবং এই নৃশংস খুনে আর কারা জড়িত তা জানার চেষ্টা করছে।।


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর