সময় কলকাতা ডেস্কঃ আজ ১২ সেপ্টেম্বর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৫৫ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৫০১ – মাইকেল এঞ্জেলো বিখ্যাত ডেভিড মূর্তি নির্মান শুরু করেন।
১৬৭৪ – শিবাজি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মৈত্রী চুক্তি করেন।
১৭০০ – গ্রিনল্যান্ড গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে।
১৭৮০ – বহুতল ভবনে উঠানামা করার জন্য ব্যবহৃত এলিভেটর বা লিফ্ট আবিস্কৃত হয়।
১৮২৩ – ভারতে তৈরি প্রথম বাষ্পীয় জাহাজ ‘ডায়না’ আনুষ্ঠানিকভাবে কলকাতা বন্দর থেকে যাত্রা শুরু করে।
১৯২০ – কাজী নজরুল ইসলাম ও মোজাফ্ফর আহমদের সম্পাদনায় দৈনিক ‘নবযুগ’ পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
১৯৪৮ – ভারতের ডেপুটি প্রধানমন্ত্রী বল্লভভাই প্যাটেল স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যকে ভারতের সাথে যুক্ত করতে হায়দ্রাবাদে সেনাবাহিনীকে প্রবেশের অনুমতি দেন।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৯৪ – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, জনপ্রিয় বাঙালী কথাসাহিত্যিক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০৪ – সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর জন্মদিন আজ।
১৯২৩ – একজন বাঙালি কবি এবং অনুবাদক অরুণাচল বসু এদিন জন্মান।
১৯৩১ – বিশিষ্ট বাঙালি ইতিহাসবিদ নিমাইসাধন বসু-র জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
২০০৯ – শাহ আবদুল করিম, বাংলাদেশি বাউল গানের শিল্পী আজকের দিনে প্রয়াত হন।
২০১৪ – প্রণোদিত প্রজননের জনক তথা প্রখ্যাত ভারতীয় বাঙালি মৎস্য বিজ্ঞানী ডঃ হীরালাল চৌধুরীর প্রয়াণ দিবস আজ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি