Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ১৩ সেপ্টেম্বর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৫৬ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৫০১ – মাইকেল এঞ্জেলো বিখ্যাত ডেভিড মূর্তি নির্মাণ শুরু করেন।

১৭৮০ – বহুতল ভবনে উঠানামা করার জন্য ব্যবহৃত এলিভেটর বা লিফ্ট আবিস্কৃত হয়।

১৯২৯ – ৬৩ দিন অনশনের পর বিপ্লবী যতীন দাস লাহোর কারাগারে মৃত্যুবরণ করেন।

১৯৪৮ – ভারতের ডেপুটি প্রধানমন্ত্রী বল্লভভাই পাতিল স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যকে ভারতের সাথে যুক্ত করতে হায়দ্রাবাদে সেনাবাহিনীকে প্রবেশের অনুমতি দেন।

১৯৫৯ – চাঁদের উদ্দেশ্যে রাশিয়ার লুনিক-২ নামক রকেট উৎক্ষেপণ করা হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৬৯৪ -জগন্নাথ তর্কপঞ্চানন,বাঙালী শ্রুতিধর ও পণ্ডিত আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯০৪ – বাংলাদেশী বাঙালি সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯১০ – রজনীকান্ত সেন, বিশিষ্ট বাঙালি কবি এবং সুরকার আজকের দিনে প্রয়াত হন।

১৯২৪ – ভারতীয় রাজনীতিবিদ, আইনজীবী এবং ১৯১৪ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ভূপেন্দ্রনাথ বসু-র প্রয়াণ দিবস আজ।

১৯২৯ – যতীন্দ্র নাথ দাস, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী এদিন মৃত্যুবরণ করেন।

About Post Author