Home » ১০০ কোটির ক্লাবে ‘ব্রহ্মাস্ত্র’

১০০ কোটির ক্লাবে ‘ব্রহ্মাস্ত্র’

সময় কলকাতা ডেস্কঃ রিয়েল লাইফ জুটিকে প্রথমবার রিল লাইফে দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।

৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’ । বক্স অফিস কালেকশন এই ছবির সব বিতর্ককে ছাপিয়ে গেছে। ইতিমধ্যেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে রণবীর আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’ ।

বক্স অফিসের রিপোর্ট বলছে, গত রবিবার তৃতীয় দিনে ‘ব্রহ্মাস্ত্র’ র বক্স অফিস কালেকশন ৪২ কোটি টাকা। সপ্তাহান্তে ছবির কালেকশন ২৫০ কোটি টাকায় গিয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বাণিজ্য বিশ্লেষকরা। ইতিমধ্যেই সারা দেশে ১০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে অয়নের এই ছবি। মুক্তির পর প্রথম সপ্তাহেই প্রায় ১১০ কোটি টাকা আয় করেছে ‘ব্রহ্মাস্ত্র’। শুরু থেকেই এই ছবি নিয়ে উত্তেজনা ছিল দর্শকদের মধ্যে। অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ নাকি হাল ফেরাবে বলিউডের, এমনটাই মনে করেছিলেন বিশেষজ্ঞরা। ছবির টিজার থেকে ট্রেলারেও চমক রেখেছিলেন পরিচালক।

সূত্রের খবর অগ্রিম টিকিট বুকিংয়ের জন্য ইতিমধ্যেই নজির গড়েছে রণবীর ও আলিয়া অভিনীত এই ছবি। বুকিংয়ের ক্ষেত্রেও প্রায় ২০০ কোটি টাকার ব্যবসা করা ‘ভুল ভুলাইয়া ২’-এর রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি। হিন্দি, তামিল, কানাড়া, তেলেগু, মালায়ালম মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। সব ভাষা মিলিয়ে প্রায় প্রথম দিনে ‘ব্রহ্মাস্ত্র’ র বক্স অফিস কালেকশন হয়েছে প্রায় ৩৫-৩৬ কোটি টাকা।

About Post Author