Home » দুর্ঘটনার কবলে বেচারাম মান্না

দুর্ঘটনার কবলে বেচারাম মান্না

সময় কলকাতা ডেস্ক : মঙ্গলবার সকালে কল্যানেশ্বরী মন্দিরে পুজো  দিয়েছিলেন মন্ত্রী বেচারাম মান্না আর  দুপুরে দুর্ঘটনার হাত থেকে রেহাই না পেলেও  বরাতজোরে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়ে গেলেন তিনি।

এদিন পূর্ব বর্ধমানে সড়ক দুর্ঘটনায় আহত হন কৃষি বিপণন ও পঞ্চায়েত গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী শ্রী বেচারাম মান্না। আসানসোলের সুফল বাংলা বাজার ও বার্নপুর কৃষি বিপণন দপ্তরের উদ্বোধন করে ফেরার সময় পূর্ব বর্ধমানের জৌগ্রাম ফ্লাইওভারে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান মন্ত্রী বেচারাম মান্না।

জানা গিয়েছে,মন্ত্রী বেচারাম মান্নার গাড়ি তারই কনভয়ের পাইলট কারকে ধাক্কা মারে।  পাইলট কারের আগে একটি গাড়ি হঠাৎ করে সামনে চলে আসায় পাইলট কারকে আচমকা ব্রেক কষতে হয়। ফলশ্রুতি, মন্ত্রী বেচারাম মান্নার গাড়ি ধাক্কা মারে সামনের পাইলট কারকে। তবে তাঁর আঘাত মারাত্মক নয় । মন্ত্রী সুস্থ আছেন বলেই জানা গিয়েছে। সিঙ্গুরে গিয়েই তিনি চিকিৎসা করাবেন বলে সূত্রের খবর।

About Post Author