সময় কলকাতা ডেস্কঃ আজ ১৫ সেপ্টেম্বর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২৫৮ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৮৩৫ – ভারতে মুদ্রণযন্ত্রকে সংবাদ পরিবেশনের কাজে ব্যবহারের অনুমতি প্রদান করে ‘লিবার্টি অব দ্য প্রেস অ্যাক্ট’ স্বাক্ষরিত হয়।
১৯১৬ – বিশ্বযুদ্ধে প্রথমবারের মত ট্যাঙ্ক ব্যবহৃত হয়৷
১৯২৮ – আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন।
১৯৫৮ -আকাশবাণী কলকাতার বেতার কেন্দ্র ইডেন গার্ডেন্সের নিজস্ব “আকাশবাণী ভবন”- স্নানান্তরিত হয়।
১৯৫৮-চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ‘ত্রাকোমি’ নামে চোখের বিপজ্জনক সংক্রামক রোগের ভাইরাস আবিস্কৃত হয় ৷
১৯৫৯ -দূরদর্শন (সংক্ষেপে ডিডি)ভারতে প্রথম টেলিভিশন সম্প্রচার শুরু হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৬০ – ভারতরত্ন এম বিশ্বেশ্বরাইয়া , ভারতের প্রখ্যাত সিভিল ইঞ্জিনিয়ার,দক্ষ প্রশাসক ও দূরদর্শী রাষ্ট্রনেতা আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৭৬ – জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়-এর জন্মদিন আজ।
১৯০৯ – সি.এন. আন্নাদুরাই,ভারতীয় রাজনীতিবিদ,ভালো বাগ্মী,মাদ্রাজ প্রদেশের সর্বশেষ ও তামিলনাড়ুর প্রথম মুখ্যমন্ত্রী এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯২৬ – রুডল্ফ ক্রিস্টোফ ইউকেন, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান দার্শনিক আজকের দিনে প্রয়াত হন।
১৯৭৩ – চিলির গায়ক, গীতিকার, কবি ও পরিচালক ভিক্টর হারার প্রয়াণ দিবস আজ।
২০০৬ – নিতুন কুণ্ডু, বাংলাদেশী চিত্রশিল্পী ও উদ্যোক্তা এদিন প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি