সময় কলকাতা ডেস্কঃ আজ ১৬ সেপ্টেম্বর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৫৯ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৯০৮ – জেনারেল মোটরস কর্পোরেশনের প্রতিষ্ঠা হয়।
১৯৭৮ – রিখটার স্কেলে ৭.৫-৯ মাত্রার ভূমিকম্পে ইরানের তারা শহরে প্রায় ২৫ হাজার লোকের মৃত্যু হয়।
১৯৮৭ – বিশ্বের ২৭টি দেশ ভূ-পৃষ্ঠের বায়ু মন্ডলকে রক্ষা করার জন্য ক্লোরোফ্লোরো কার্বন গ্যাস ব্যবহারে বিধিনিষেধ প্রয়োগে চুক্তিবদ্ধ হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৯৩ – গিরিজাপতি ভট্টাচার্য, বিজ্ঞান গবেষক ও সাহিত্যিক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯১৩ – বিশ শতকের ভারতের বাঙালি কবি দীনেশ দাস-এর জন্মদিন আজ।
১৯১৬ – এম এস শুভলক্ষ্মী , ভারত রত্নে সম্মানিত কর্ণাটকী শাস্ত্রীয় সংগীতের বিশিষ্ট সংগীত শিল্পী এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৭৫ – আনন্দচন্দ্র বেদান্তবাগীশ, ব্রাহ্মসমাজের কর্মকর্তা ও বাঙালি লেখক আজকের দিনে প্রয়াত হন।
১৯৩১- ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন বিপ্লবী শহীদ সন্তোষ কুমার মিত্রের প্রয়াণ দিবস আজ।
১৯৩১-তারকেশ্বর সেনগুপ্ত,ভারতের স্বাধীনতা আন্দোলনকারী,সূর্য সেনের বিপ্লবী দলের সদস্য ও চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের অন্যতম কর্মী এদিন প্রয়াত হন।
১৯৪২ – খ্যাতিমান আইনজীবী, চিন্তাশীল লেখক এবং বিশিষ্ট পণ্ডিত হীরেন্দ্রনাথ দত্ত-র প্রয়াণ দিবস আজ


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি