সময় কলকাতা ডেস্কঃ একাধিকবার বিতর্কের শিরোনামে উঠে এসেছেন অন্যতম জনপ্রিয় হলিউড অভিনেতা চার্লি। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, ইচ্ছাকৃতভাবে তিনি এক প্রাক্তন বান্ধবীকে এইচ আই ভি সংক্রমণের দিকে ঠেলে দিয়েছিলেন। এই অভিযোগ তুলেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই তরুণী। এবার সেই ঘটনার জেরেই চার্লিকে জরিমানা হিসেবে গুনতে হল প্রায় কোটি টাকা।

হলিউড তারকার বান্ধবীর অভিযোগ, ২০১৫ সালে প্রথম তারকার সঙ্গে তাঁর আলাপ হয়। এরপরেই তাঁরা নিয়মিত সঙ্গমে লিপ্ত হতেন। ২০১৫ সালে ২৬ অক্টোবরের পর প্রথম দিকে তাঁরা যখন যৌন সম্পর্ক স্থাপন করতেন সেই সময় অভিনেতা কন্ডোম ব্যবহার করতেন। কিন্তু, পরের দিকে কোনও সুরক্ষা ছাড়াই তাঁরা নিয়মিত মিলিত হতেন। অভিযোগ, সেই সময় অভিনেতা জানতেন তিনি এইচ আই ভি আক্রান্ত এবং এই ভাইরাসের থেকে ভয়াবহ এইডস রোগ হতে পারে। অসুরক্ষিত সঙ্গমের ফলে এই রোগ ছড়ায়। কিন্তু, এই রোগের কথা বান্ধবীকে লুকিয়ে গিয়েছিলেন অভিনেতা। বিষয়টি ২০১১ সাল থেকেই জানতেন চার্লি, সেকথাও স্বীকারও করেন অভিনেতা। সেক্ষেত্রে কেন অসুরক্ষিত সঙ্গমের পথে হাঁটলেন অভিনেতা? টা নিয়েই ওঠে প্রশ্ন। যদিও চার্লির দাবি ছিল, এই তথ্য দিয়ে আদতে তিনি বান্ধবীর প্রাণ বাঁচিয়েছেন। বান্ধবী যাতে এইচ আই ভি পজিটিভ না হন সেজন্য ওষুধও দিয়েছিলেন চার্লি, যা চিকিৎসকদের মতে একেবারেই অপ্রয়োজনীয় ছিল।
এই ঘটনায় সম্প্রতি বান্ধবীকে ক্ষতিপূরণ হিসেবে ১২০০০০ ইউএসডলার দিয়েছেন অভিনেতা, যা ভারতীয় মুদ্রায় ৯৫ লাখ ৭৮ হাজার টাকা। তবে এই প্রথমবার নয়, অভিনেতার আরও এক প্রাক্তন বান্ধবী তাঁর বিরুদ্ধে ২০১৫ সালে দুর্ব্যবহারের অভিযোগ আনে। সম্পর্কে থাকাকালীন চার্লি নিয়মিত তাঁকে যৌনহেনস্থা করত, এই অভিযোগেই আদালতে দ্বারস্থ হন তিনি। পাশাপাশি অভিনেতা যে এইডস আক্রান্ত সেই বিষয়ে জানা ছিল না তাঁর। অভিনেতার এই মারণ রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি না জেনেই তিনি সঙ্গমে লিপ্ত হয়েছিলেন। এরপর ক্ষতিপূরণের দাবি তুলেছিলেন ওই তরুণীও। তবে এই প্রথমবার নয়, এর পাশাপাশি একাধিক বিতর্কে জড়িয়েছেন অভিনেতা।।


More Stories
পর্তুগালকে আটকে দেওয়া কঙ্গোতে নরমাংস ভক্ষণের প্রথা চালু ছিল!
উত্তর সিকিমের শিক্ষার্থীদের পাশে ভারতীয় সেনা
ছাত্র শাসন মামলায় শিক্ষকের জামিন, আদালতের যুগান্তকারী বার্তা