সময় কলকাতা ডেস্কঃ ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ । রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৮। জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল লাদাখের লেহ জেলার আলচি থেকে ১৮৯ কিলোমিটার উত্তরে। সেই কেন্দ্রস্থল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে বলেই জানা গিয়েছে।
তবে এই ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের তীব্রটা যেহেতু ৫-এর কম ছিল। তাই খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলেই মত বিশেষজ্ঞদের।

চলতি মাসের ৭ সেপ্টেম্বর ভূমিকম্প হয়েছিল লেহ ও লাদাখে। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৭। কার্গিল থেকে ২৯৫ কিলোমিটার দূরে ছিল সেই ভূমিকম্পের উৎসস্থল। লেহ, লাদাখ হিমালয়ের রেঞ্জের মধ্যে অন্তর্ভুক্ত, এবং ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে পড়ে। বেশ কয়েকটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলও এটি। তাই প্রায়শই এই সব এলাকায় কম তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। আর ভূমিকম্পের তীব্রতা বাড়লে ক্ষয়ক্ষতিরও পরিমান বাড়ে।


More Stories
ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টির উদ্ভব
কাকলি ঘোষ দস্তিদার কেন বিস্ফোরক? তাঁর বক্তব্যে কোন ইঙ্গিত?
পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল নিয়োগ সংক্রান্ত পরীক্ষার প্রশ্নপত্র কি ফাঁস?