আজকের দিনের গুরুত্ব: ঢাউস বক্সের সামনে পাড়া ভেঙে পড়ার জামানা আজ আর নেই। নেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। আকাশবানী এখন হাতের মুঠোয় ঘুরছে। মোবাইল নির্ভর জীবন যাত্রায় রেডিও আজ অপাঙক্তেয় ।
পুজো শুরুর সুর বেঁধে দেয় মহালয়া। পিতৃ তর্পণের ভোরে, রেডিওতে মহালয়ায় দেবী বন্দনায় ঘুম ভাঙে আমবাঙালির। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে চন্ডী পাঠ দিয়ে দেবী পক্ষের সূচনা হয় বাংলায়। সেই স্বর বাংলার ঘরে ঘরে পৌঁছে দিত আকাশবানী। এক সময় শুধু মাত্র রেডিওই ছিল একমাত্র মাধ্যম যা দিয়ে মহালয়া উৎযাপন করা হত। কালের সঙ্গে সঙ্গে প্রযুক্তির উন্নতি হয়েছে অনেক। রেডিও টেলিভিশনের সময় পার করে এখন মোবাইল ও ইন্টারনেটের সময়। অত্যাধুনিক প্রযুক্তিতে রেডিও ব্রডকাষ্টিংও পাল্টে গিয়েছে। ঘ্যার ঘ্যার নয়েজের আকাশবানীর দিকে আর তাকিয়ে নেই কেউ। আর তার প্রভাব গিয়ে পড়ছে রেডিও বিক্রির বাজারে। বরং বলা ভাল এক ক্লিকেই সব কিছুই এখন হাতের মুঠোয়। বর্তমানে মহালয়ার আগে শুধু মাত্র প্রবীনরা ভিড় জমান রেডিওর দোকানে, বলছেন তুফানগঞ্জ শহরের রেডিও বিক্রেতারা।

পরিবর্তনশীল জীবনে কালের নিয়মে তবে কি হারিয়ে যেতে বসেছে রেডিও ।


More Stories
হর্ষ-বিষাদে পালিত ঈদ-উল-আযহা
ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টির উদ্ভব
কাকলি ঘোষ দস্তিদার কেন বিস্ফোরক? তাঁর বক্তব্যে কোন ইঙ্গিত?