সময় কলকাতা ডেস্কঃ হাজিরা এড়াচ্ছেন জিতেন্দ্র তিওয়ারি। কয়লা পাচার কাণ্ডে সিআইডির ডাক উপেক্ষা করলেন জিতেন্দ্র। শুক্রবার জিতেন্দ্র তিওয়ারিকে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেয় সিআইডি। কিন্তু তিনি যাচ্ছেন না বলেই জিতেন্দ্রর ঘনিষ্ঠ মহলে সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই চিঠি দিয়ে বিষয়টা সিআইডিকে জানিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। এরপর সিআইডির কয়লা কাণ্ডের এই মামলায় হাইকোর্ট যদি তাঁকে তলব করে তবেই তিনি সাক্ষী হিসেবে যাবেন বলে সূত্র মারফৎ জানা গিয়েছে।
উল্লেখ্য, আসানসোলের মেয়র থাকাকালীন জিতেন্দ্র তিওয়ারির আসানসোলের রানীগঞ্জ এলাকায় লালার বেশ ভাল প্রভাব ছিল। লালার সঙ্গে তার ঘনিষ্ঠ জিতেন্দ্র। মূলত লালার সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন করতে চাই সিআইডি।

সম্প্রতি, কয়লা পাচার কাণ্ডে আসানসোল এলাকা থেকে বেশ কয়েকজন ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি, পরে তাদের গ্রেফতার করা হয় । ২০১৯-২০২১ সাল পর্যন্ত খনি এলাকার দায়িত্বে থাকা কয়েকজন কর্মী ও আধিকারিককে জেরা করা হয়। ৪১ জনের নামে চার্জশিট দেওয়া হয়। মঙ্গলবারই তাঁদের মধ্যে ১৫ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। কয়লা কাণ্ড নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে সিআইডি। সিবিআইয়ের তদন্তকে প্রভাবিত করতেই সিআইডির এই তৎপরতা বলে মনে করছে রাজনৈতিক মহল। জানা যাচ্ছে, সিআইডির বিরুদ্ধে হাইকোর্টে একটি মামলা হতে চলেছে।


More Stories
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান