সময় কলকাতা ডেস্কঃ আজ ১৭ সেপ্টেম্বর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৬০তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৮৪৬ – সাপ্তাহিক ‘দর্পণ’ প্রকাশিত হয়।
১৮৪৮ – সাপ্তাহিক সংবাদপত্র ‘সাপ্তাহিক অরুণোদয়’ প্রকাশিত হয়।
১৯০৫ – বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন ‘বাংলার মাটি বাংলার জল’ গানটি।
১৯২০ – প্রবাসে ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়।
১৯২৪ – হিন্দু মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধীর অনশন শুরু হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৬৭ – গনেন্দ্রনাথ ঠাকুর, ভারতীয় বাঙালি চিত্রশিল্পী, শিল্পরসিক এবং মঞ্চাভিনেতা আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯১৮ – প্রখ্যাত বাঙালি সঙ্গীতশিল্পী ও সুরকার সত্য চৌধুরীর জন্মদিন আজ।
১৯২২ – হরিপদ কাপালী, বাংলাদেশী কৃষক, হরি ধানের উদ্ভাবক এদিন জন্মান।
১৯৩৪ – বিনয় মজুমদার, বাঙালি কবি আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৪৪ -বাঙালি অভিনেতা বিভু ভট্টাচার্য এদিন জন্মান।
১৯৫০ – ভারতের ১৫দশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৫৪ – যতীন্দ্রনাথ সেনগুপ্ত, বাংলা ভাষার কবি আজকের দিনে প্রয়াত হন।
১৯৬৪ – বিশিষ্ট কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক নরেশচন্দ্র সেনগুপ্ত-র প্রয়াণ দিবস আজ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি