Home » জেনে নিন পুজোয় মেট্রো পরিষেবার সময়সূচি

জেনে নিন পুজোয় মেট্রো পরিষেবার সময়সূচি

সময় কলকাতা ডেস্কঃ শুরু হয়ে গিয়েছে পুজোর দিনগোনা। চলছে কেনাকাটি। তারই মধ্যে এবার পুজোয় বিশেষ পরিষেবার ঘোষণা করল কলকাতা মেট্রো। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত পুজো স্পেশ্যাল মেট্রো চলবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে। পাশাপাশি, ইস্ট ওয়েস্ট লাইনের জন্যও ঘোষণা হল স্পেশ্যাল মেট্রোর। কেবলমাত্র তাই নয়, পুজোর দিনগুলিতে রাত জেগে প্যান্ডেল হপিংয়ের জন্য গোটা রাত মেট্রো চালবে কলকাতায়। অতিমারির কারণে টানা দু’বছর পুজোয় মেট্রো পরিষেবায় একাধিক নিয়মবিধি জারি করা হয়েছিল। জেনে নিন পুজোর দিনগুলিতে মেট্রো পরিষেবার সময়সূচি-
পঞ্চমী ও ষষ্ঠী
পঞ্চমী এবং ষষ্ঠীতে আপ ও ডাউন লাইনে ১৪৪টি করে মোট ২৮৮টি মেট্রো চলবে।
সকাল ৮টা: কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো।
সকাল ৮টা: দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো পরিষেবা।
সকাল৮.০৫ মিনিট: দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো।
সকাল ৮.১০ মিনিট: দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো
এই দু’দিন রাতে মেট্রো পরিষেবার সময়সীমা বাড়ছে।
রাত ১০.৩০মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো।
রাত ১০.৪০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো।
রাত ১০.৫০ মিনিটে দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো।
রাত ১০.৫০ মিনিটে কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো।
সপ্তমী, অষ্টমী ও নবমী
সপ্তমী থেকে নবমী পর্যন্ত আপ এবং ডাউনে ১২৪টি করে ২৪৮টি মেট্রো চলবে।
এই তিনদিন দমদম-দক্ষিণেশ্বরগামী, কবি সুভাষ-দক্ষিণেশ্বরগামী, দমদম-কবি সুভাষগামী, দক্ষিণেশ্বর-কবি সুভাষগামী প্রথম মেট্রো পরিষেবা শুরু হবে দুপুর ১টায়।
সপ্তমী-নবমী পর্যন্ত ভোর চারটে পর্যন্ত পাওয়া যাবে শেষ মেট্রো।
রাত ৩টে ৪৮ মিনিট: দক্ষিণেশ্বর-কবি সুভাষগামী শেষ মেট্রো।
রাত ৩টে ৫০ মিনিট: কবি সুভাষ-দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো।
ভোর ৪টে: দমদম-কবি সুভাষগামী শেষ মেট্রো।
ভোর ৪টে: কবি সুভাষ-দমদমগামী শেষ মেট্রো।


দশমী
দশমী আপ এবং ডাউন লাইনে ৬৬টি করে মোট ১৩২টি মেট্রো চলবে।
দুপুর ১টায় শুরু হবে দমদম-দক্ষিণেশ্বরগামী, কবি সুভাষ-দক্ষিণেশ্বরগামী, দমদম-কবি সুভাষগামী, দক্ষিণেশ্বর-কবি সুভাষগামী প্রথম মেট্রো পরিষেবা।
রাত ৯টা ৪৮ মিনিট: দক্ষিণেশ্বর-কবি সুভাষ শেষ মেট্রো।
রাত ৯টা ৫০ মিনিট: কবি সুভাষ-দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো।
রাত ১০টা: দমদম-কবি সুভাষগামী শেষ মেট্রো।
রাত ১০টা: কবি সুভাষ-দমদমগামী শেষ মেট্রো ছাড়বে।
একাদশী, দ্বাদশী এবং ত্রয়োদশীতে আপ এবং ডাউনে ১১৭ জোড়া করে মোট ২৩৪টি মেট্রো চলবে।

About Post Author