সময় কলকাতা ডেস্ক: সামনেই উৎসবের মরশুম। ফের বাড়তে চলেছে মহামারীর প্রকোপ। গত কয়েকদিন টানা বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে উদ্বেগজনক পজিটিভিটি রেটও। ৫ হাজারের নিচে নেমে গিয়েছিল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু কয়েকদিন ধরে ফের করোনা আক্রান্তের সংখ্যাটা পাঁচ হাজারের উপরেই থাকছে। সংক্রমণ যাতে হাতের নাগালে চলে না যায়, সে কারণে উৎসবের মরশুমে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৬২ জন। সংক্রমণ বাড়ার পাশাপাশি গত ২৪ ঘণ্টায় বেড়েছে অ্যাকটিভ কেসও। বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৪৭ হাজার ৯২২ জন। আগের থেকে প্রায় হাজার খানেক বেড়েছে এই অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী,দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ৩৩৫ জন। যদিও অ্যাকটিভ কেসের পাশাপাশি সুস্থতার হারও বাড়ছে। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। তবে চিন্তা থাকছে পজিটিভটি রেট নিয়ে। বর্তমানে দেশের দৈনিক পজিটিভিটি রেট ১.৯৫ শতাংশের কাছাকাছি।
করোনা রুখতে টিকাকরণের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী,দেশে এখনও পর্যন্ত করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৬ কোটি ৫৪ লক্ষের বেশি।


More Stories
মহারাষ্ট্র : নজির গড়ে জয়ের পথে বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি
ফিরেছে আতঙ্ক, করোনার নয়া ভ্যারিয়েন্ট জেএন.১-এর অস্তিত্ব মিললো ৮টি নমুনায়
মাথাচাড়া দিচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট জেএন.১, ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা