সময় কলকাতা ডেস্ক : আসন্ন দুর্গাপুজোর সম্পর্কে কিছু লেখা হ’লেই,ভূমিকাতে থাকে – মা আসছেন, কাশফুলের বনে দোলা লেগেছে, শিউলি ফুল ঝরে পড়ছে আর শরতের আকাশে পেঁজা তুলোর মত মেঘ ভেসে বেড়াচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, কি এই পেঁজা তুলোর মতন মেঘ? আমাদের অনেকের কাছেই স্বচ্ছ নয় শরৎ এলেই, উৎসবের দিনে কেন এই পেঁজা তুলোর মত মেঘের উপমা টানা হয়।

পেঁজা তুলো কাকে বলা হয় প্রথমে তা নিয়ে সামান্য চর্চা করা যাক । পেঁজা তুলো বলতে বোঝানো হয় এমন তুলোকে যার আঁশ ধুনে পৃথক করা হয়েছে। ধুনুরির হাতের ছোঁয়া রয়েছে যেন এই মেঘে। অতঃপর ভূগোল ছুঁয়ে যাব আমরা।পেঁজা তুলোর মত মেঘকে ভৌগোলিক মতে,পালকপুঞ্জ মেঘ বা কিউমুলাস ক্লাউডস বলা হয় যার বৈশিষ্ট্য হল পেঁজা তুলার মত রূপ ।কিউমুলাস ক্লাউডস বা পুঞ্জমেঘমালা বিশাল পেজা তুলোর মত বায়ুমণ্ডলের নিচের স্তরে ঘুরে বেড়ায়। এদের গভীরতা ৫০ মিটার থেকে ১০০০ মিটার পর্যন্ত হতে পারে। স্বল্প গভীরতা সম্পন্ন কুঞ্জ মেঘ নির্মল আবহাওয়ার নির্দেশ করে। শরৎকালে এ ধরনেরই ভেসে বেড়ায় বঙ্গের আকাশে। এ সময় কাশবনে দোলা লাগে, ফোটে শিউলি ফুল। মায়ের আগমণের ঋতুতে পেঁজা তুলোর উল্লেখ উঠে আসে বারংবার।

শরতের আকাশের পেঁজা তুলোর মত মেঘ হল ঊর্ধাকাশের মেঘ। এই ধরনের মেঘ আকাশের অনেক উপরের স্তরে কিন্তু পালক বা সিরাস মেঘের নীচে অবস্থান করে। দেখতে এরা পেঁজা তুলোর মত। পরিস্কার আবহাওয়ার কথা বলে ।উল্লেখ্য,পুঞ্জ মেঘকে সারিবদ্ধ অবস্থায় আকাশে দেখা যায়। সূর্যাস্তের সময় এই মেঘ সূর্যের লাল বর্ণকে প্রতিফলন করে বলে সে সময় আকাশকে লাল দেখায়। শরতে দিনের নির্মল আকাশে পেঁজা তুলোর মত মেঘ ভাসতে থাকে,দুর্গোৎসবের আনন্দে ভেসে যায় বাঙালি।।


More Stories
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান
মাধ্যমিক শুরু : পরীক্ষার্থীর সংখ্যা কত, পরীক্ষার্থীদের সুবিধার জন্য কী কী ব্যবস্থা রাখা হয়েছে?
দুই কৃতি মেধাবী প্রাক্তনীর অর্থে শিবপুর আইআইইএসটি-তে তৈরি হবে গবেষণাগার