সময় কলকাতা ডেস্ক: বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছে ‘ব্রহ্মাস্ত্র’। প্রথম সিনেমাই সুপার ডুপার হিট। বয়কট সংস্কৃতির যোগ্য জবাব দিয়েছে রণবীর -আলিয়ার প্রথম ছবি ‘ব্রহ্মাস্ত্র’। প্রথম সপ্তাহেই বক্স অফিসে ৩০০ কোটির ব্যবসা করেছে এই ছবি। দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেলেও, এই জুটিকে ঘিরে ভক্তদের উন্মাদনাও নজরকাড়া।
কানাঘুষো শোনা যাচ্ছে, এবার দ্বিতীয় ছবির জন্য ইতিমধ্যেই প্রাথমিক আলোচনা শুরু করে দিয়েছেন আলিয়া-রণবীর। এবার এক রোমান্টিক কমেডি ছবিতে জুটি বাঁধতে চলেছেন তাঁরা। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আলিয়া গুঞ্জন উড়িয়ে বলেন, ‘ব্রহ্মাস্ত্র’২ তেই তাঁরা ফের জুটি বাঁধবেন। অন্তঃসত্ত্বা অবস্থায় আর কোনও প্রোজেক্ট নিয়েই তাঁদের কোনও পরিকল্পনা হয়নি। সন্তান জন্মের পর কিছুদিন বিরতি নিয়ে ফের কাজ শুরু করবেন তিনি। ‘ব্রহ্মাস্ত্র’ ২-এর প্রস্তুতি নেবেন তারা।
জানা যাচ্ছে, ব্রহ্মাস্ত্র’ ২- ২০২৫ সালে মুক্তি পেতে চলেছে। ছবির প্রথম অংশটি ছিল শিবাকে কেন্দ্র করে। এবার দেবের গল্প বলা হবে দ্বিতীয় পর্বে। ব্রহ্মাস্ত্র সিনেমার শেষেও ইঙ্গিত দেওয়া হয়েছিল যে সিক্যুয়াল দেবকে কেন্দ্র করেই তৈরি হবে।

রিয়েল লাইফ জুটিকে প্রথমবার রিল লাইফে দেখে ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন ভক্তরা। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়ালম ভাষায় মুক্তি পেয়েছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র