সময় কলকাতা ডেস্কঃ বুধবার শেষ হচ্ছে অনুব্রত মণ্ডলের ১৪ দিনের জেল হেফাজত। ফের আদালতে পেশ করা হবে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। ২১ সেপ্টেম্বর তাঁর জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় বুধবার সকালেই বীরভূম থেকে সিবিআইয়ের একটি দল আসানসোলের উদ্দেশ্যে রওনা দেয়।
সূত্রের খবর, অনুব্রতর জামিনের আর্জি জানাতে পারেন তাঁর আইনজীবীরা। অন্যদিকে গত ১৪ দিনে অনুব্রতর সম্পত্তি ও আর্থিক লেনদেন সংক্রান্ত যে সমস্ত তথ্য উঠে এসেছে, তা আদালতে পেশ করে অনুব্রতর জামিনের বিরোধিতা করবে সিবিআই। যদিও এর আগেও অনুব্রতর অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন জানায় তার আইনজীবী। কিন্তু তা খারিজ হয়ে যায়।
প্রসঙ্গত, গরু পাচার কাণ্ডে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকেই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই আধিকারিকরা। তার কয়েকদিন পর ১৭ আগস্ট ফের তাঁর বাড়িতে যায় সিবিআই। অনুব্রতর সম্পত্তির খোঁজে তল্লাশি করতেই উঠে আসে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নাম। তাঁর নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির হদিশ মেলে। এছাড়াও সামনে আসে বোলপুরে কোটি কোটি টাকার জমির পাশাপাশি তৃণমূল নেতার একাধিক রাইস মিলের একের পর এক বিস্ফোরক তথ্য । পেশায় একজন শিক্ষিকা হয়ে কি করে এত সম্পত্তির মালিক হলেন সুকন্যা, তা জানতেই তাঁকে জেরা করতে যায় সিদ্ধান্ত সিবিআই। কিন্তু তখন সিবিআইকে সহযোগিতা করতে রাজি হননি সুকন্যা। অনুব্রত-কন্যাকে ফের জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে সিবিআইয়ের।

প্রসঙ্গত, মঙ্গলকোট বিষ্ফোরণ মামলায় তথ্য প্রমাণের অভাবে মঙ্গলকোট হিংসা মামলায় বেকসুর খালাস পান ১৪ জন সহ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ও গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল।


More Stories
পুলিশ- আন্দোলনকারী সংঘর্ষ, ছাত্র আন্দোলনের জেরে অবরুদ্ধ মধ্য-কলকাতা
সিকিম থেকে ফিরল কফিনে বন্দি নতুন সংসারের স্বপ্ন
“বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবারে লড়বে ” : অভিষেককে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর