সময় কলকাতা ডেস্কঃ আজ ২২ সেপ্টেম্বর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৬৫ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৫৯৯ – লন্ডনে ফাউন্ডার্স হলে ২৪ জন ব্যবসায়ী ভারতে ব্যবসা করার সিদ্ধান্ত নেন। এভাবেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে উঠে।
১৯১৫ – নদিয়া পুরসভার নামকরণ করা হয় নবদ্বীপ পুরসভা।
১৯৬৫ – ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকর হয়।
১৯৯৭ – সশস্ত্র বাহিনীর উদ্যোগে ঢাকা সেনানিবাসে বঙ্গবন্ধু জাদুঘর স্থাপিত হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৭৯১ – মাইকেল ফ্যারাডে, ইংরেজ রসায়নবিদ এবং পদার্থবিজ্ঞানী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৯৫ – মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা পল মুনির জন্মদিন আজ।
১৯১৫ – আর্থার লো, ইংরেজ চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা এদিন জন্মান।
১৯৩৯ – বিশ্বের প্রথম এভারেস্ট জয়ী নারী জুনকো তাবেই-এর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৯১ – তারকনাথ গঙ্গোপাধ্যায়, ঊনবিংশ শতাব্দীর একজন বাঙালি লেখক আজকের দিনে প্রয়াত হন।
১৯৭০ – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি সাহিত্যিক এদিন প্রয়াত হন।
১৯৭৪ -সাম্যবাদী বাঙালি বিপ্লবী, লেখক ও চিন্তাবিদ সৌমেন্দ্রনাথ ঠাকুর-এর প্রয়াণ দিবস আজ।
১৯৭৯ – প্রমোদকুমার চট্টোপাধ্যায়, বাঙালি শিল্পী এবং আধ্যাত্মিক বিষয়ক লেখক আজকের দিনে প্রয়াত হন।
২০১১ -মনসুর আলি খান পতৌদি, ভারতীয় ক্রিকেটার -এর প্রয়াণ দিবস আজ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি