সময় কলকাতা ডেস্কঃ আজ ২৩ সেপ্টেম্বর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৬৬ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৮৩৩ – চার্লস ডারউইন ঘোড়ায় চড়ে বুয়েনস এয়ারস যাত্রা করেন।
১৮৪৬ – সোলার সিস্টেম এর অষ্টম গ্রহ নেপচুন আবিষ্কৃত হয়েছিল।
১৯৪৯ – সোভিয়েত ইউনিয়ন সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়।
১৯৬৫ – ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতি ঘটে
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৪৭ – আনন্দমোহন বসু, বাঙালি রাজনীতিবিদ এবং সমাজসেবক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০৭ – বাঙালি কবি,সাহিত্যিক, প্রাবন্ধিক এবং অধ্যাপক অজিতকুমার দত্তের জন্মদিন আজ।
১৯০৮ – রামধারী সিং দিনকর,প্রখ্যাত ভারতীয় হিন্দি কবি, প্রাবন্ধিক, দেশপ্রেমিক এবং শিক্ষাবিদ এদিন জন্মান।
১৯১৭ – অসীমা চট্টোপাধ্যায়,ভারতীয় জৈব রসায়নবিদ ও উদ্ভিদ রসায়নবিদ আজকের দিনে জন্মগ্রহণ করেন।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯১০ – প্রমথনাথ মিত্র, বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী আজকের দিনে প্রয়াত হন।
১৯৩২ – ভারতীয় বাঙালি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী মুক্তিযোদ্ধা ও প্রথম বিপ্লবী মহিলা শহিদ ব্যক্তিত্ব প্রীতিলতা ওয়াদ্দেদার-এর প্রয়াণ দিবস আজ।
১৯৭৮ – ভারতীয় বাঙালি পদার্থবিদ ও গণিতজ্ঞ ভূপতিমোহন সেন এদিন প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি