Home » স্বাদ বদলাতে ট্রাই করুন দই মুরগি

স্বাদ বদলাতে ট্রাই করুন দই মুরগি

সময় কলকাতা ডেস্ক: মুরগির মাংসের এক অন্যরকম পদ, দই মুরগি, দেখে নিন রেসিপি

উপকরণ

মুরগির মাংস

টক দই

আদা রসুন বাটা

নুন

হলুদ

লঙ্কার গুঁড়ো

কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

গরম মশলা

সরষের তেল

পেঁয়াজ কুচি

চিলি ফ্লেক্স

এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা

পদ্ধতি

প্রথমে মাংস ম্যারিনেট করার জন্য একটা বড় বাটিতে ৫০০ গ্রাম মুরগির মাংস ভালো করে জলে ধুয়ে জল ঝরিয়ে নিন। এর মধ্যে এক চামচ নুন, হাফ চামচ হলুদ, এক চামচ লঙ্কার গুঁড়ো, এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ‌এবং তার সঙ্গে আদা রসুন বাটা, চিলি ফ্লেক্স ভাল করে মিশিয়ে নিন। তারপর টকদই মিশিয়ে ১ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখুন।

প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে এর মধ্যে ২ টো তেজপাতা, একটা দারচিনি, এলাচ এবং লবঙ্গ দিয়ে ১ মিনিট ভেজে নিয়ে পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে বাদামি করে ভেজে নিন। এই মশলার মধ্যে ম্যারিনেট করে রাখা মাংস দিতে হবে। তারপর বেশি আঁচে ৫ মিনিট কষিয়ে নিন। এবার গ্যাসের আঁচ কমিয়ে ১ চামচ নুন এবং হাফ চামচ গরম মশলা দিয়ে আরও ৫ মিনিট রান্নাটা কষিয়ে নিন। জল দিয়ে ঢাকা দিয়ে দিন। কম আঁচে ২৫ মিনিট রান্না হতে দিন। রেডি আপনার টেস্টি দই মুরগি।

About Post Author