সময় কলকাতা ডেস্কঃ গাড়ি পরীক্ষা করার সময় ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। লরির ধাক্কায় মৃত্যু হল মোটর ভেহিক্যাল অফিসার উজ্জ্বল জানা, সিভিক ভলান্টিয়ার অরিন্দম বিশ্বাস এবং লরিচালকের। বুধবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে ১৬ নম্বর জাতীয় সড়কের রানিহাটি মোড়ের কাছে।
পুলিস সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে ১৬ নং জাতীয় সড়কে রানীহাটি মোড়ের কাছে কলকাতামুখী লেনে গাড়ি থামিয়ে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে তল্লাশি চালাচ্ছিলেন এম ভি আই আধিকারিকরা। জানা গেছে একটি লরিকে দাঁড় করিয়ে তল্লাশি চালানোর সময় পিছন দিক থেকে আরো একটি লরি আসছিল। সেই সময় পিছন দিক থেকে আসা একটি লরিকে দাঁড় করাতে গিয়েছিলেন একজন এম ভি আই আধিকারিক এবং একজন সিভিক ভলেন্টিয়ার। সেই সময় পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় এম ভি অফিসার, সিভিক ভলেন্টিয়ার ও লরি চালক পিষ্ট হয়ে যায়।

আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে প্রথমে স্থানীয় গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাদের মৃত্যু হয়।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!