Home » ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে মুখ খুললেন পরিচালক

‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে মুখ খুললেন পরিচালক

সময় কলকাতা ডেস্ক: বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছে ‘ব্রহ্মাস্ত্র’। ইতিমধ্যেই ৩৬৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। এবার ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে মুখ খুললেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়।

অয়ন বলেন, ‘অনেক ব্যক্তিগত ত্যাগের পর এই ছবি তৈরি হয়েছে। ব্রহ্মাস্ত্র তৈরির ক্ষেত্রে একজন তারকা অভিনেতা হিসেবে রণবীর যে পরিমাণে আয় করেন, সেই পরিমাণ পারিশ্রমিক নেননি তিনি। এটি একটি খুব, খুব বড় ব্য়াপার, তা না হলে এই ছবিটি করা সম্ভব হত না।’ অয়ন আরও বলেন, ‘২০১৪ সালে ইন্ডাস্ট্রিতে নতুন আলিয়া। কয়েকটা ছবি মাত্র মুক্তি পেয়েছে। সেই সময় বিষয়টা আলাদা ছিল। এই ছবিতে আলিয়ার জন্য যে পরিমাণ পরিশ্রমিক নির্ধারণ করা হয়েছিল, তা আলিয়ার জন্য যথেষ্ট কম ছিল।

‘ব্রহ্মাস্ত্র’ ছবির দ্বিতীয় পর্ব নিয়ে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। অনেকদিন পর বলিউডের খরা কাটিয়ে বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছে ‘ব্রহ্মাস্ত্র’। ছবির শেষ অংশে এই ছবির আগামী সিক্যুয়েলের উল্লেখ রয়েছে। এই ছবির দ্বিতীয় পর্বের নাম হতে চলেছে, ‘ব্রহ্মাস্ত্র: পার্ট টু দেবা’। গল্পের কেন্দ্রে থাকবে শিবার বাবা-মা দেব ও অমৃতা। পরিচালক জানিয়েছেন, ব্রহ্মাস্ত্র’ ২- ২০২৫ সালে মুক্তি পেতে চলেছে। ছবির প্রথম অংশটি ছিল শিবাকে কেন্দ্র করে। এবার দেবের গল্প বলা হবে দ্বিতীয় পর্বে।

উল্লেখ্য,  হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়ালম ভাষায় মুক্তি পেয়েছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’। বক্স অফিসে ৩০০ কোটির ব্যবসা করেছে এই ছবি। এবার দ্বিতীয় পর্ব নিয়েও মাতামাতির শেষ নেই। কারা কারা অভিনয়ে থাকছেন এই ছবির দ্বিতীয় পর্বে তা নিয়ে দর্শকদের মধ্যেও যথেষ্ট কৌতুহল রয়েছে। ‘

About Post Author