সময় কলকাতা ডেস্কঃ প্রথম ও দ্বিতীয় সিরিজ মিলিয়ে ২০টিরও বেশি নতুন ওয়েব সিরিজ আসতে চলেছে ‘হইচইয়ে’ সিজন ৬ এ। সম্প্রতি হইচই এর তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে। এই ওয়েব সিরিজগুলির মধ্যে রয়েছে- ইন্দুবালা ভাতের হোটেল’, সম্পূর্ণা-দ্য ফাইনাল চ্যাপ্টার, যোগসূত্র, জাতিস্মর, ইন্দু টু, প্রফেসর ভূতনাথ, বোধ, মন্টু পাইলট-থ্রি, গোরা -টু, হ্যালো রিমেমবার মি,হস্টেল ডেজ, কাইজার -টু, একেন বাবু- সিক্স, ফেলুদা ভূস্বর্গ ভয়ঙ্কর, বোধন,গভীর জলের মাছ, সরকার,শ্রীকান্ত-টু, মিস্টার কলকাতার মত ওয়েব সিরিজগুলো।
‘মিস্টার কলকেতা’ ওয়েব সিরিজে প্রথম বারের জন্য জুটি বাঁধতে চলেছেন ঋত্বিক চক্রবর্তী ও রাজনন্দিনী পাল। সিরিজটি লিখেছেন সুরজিৎ চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, এই ওয়েব সিরিজটির পরিচালনার দায়িত্বে রয়েছেন সুরজিৎ চট্টোপাধ্যায়। অন্যদিকে ঋত্বিক-রাজনন্দিনীর অভিনয় করা আরও দুটি ওয়েব সিরিজ আসতে চলেছে হইচইয়ে। তার মধ্যে একটি হল গোরা -২। এই সিরিজের মুখ্য চরিত্র দেখা যাবে ঋত্বিককে। এছাড়াও এই সিরিজে রয়েছেন ইশা সাহা। একেবারেই আলাদা স্বাদের এই গোয়েন্দা সিরিজের প্রথম সিজন ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। আর দ্বিতীয় সিরিজের ঘোষণার পরই দর্শকদের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গিয়েছে।

অন্যদিকে এই প্রথম ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে শুভশ্রীকে। ইন্দুবালা ভাতের হোটেল নিয়ে আসছে শুভশ্রী। ইতিমধ্যেই এই সিরিজে অভিনেত্রীর ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। আর সেই লুক দেখে দর্শক মহলের ব্যাপক প্রশংসাও কুড়িয়েছে অভিনেত্রী। এছাড়াও রাজনন্দিনী অভিনীত বৈবাহিক ধর্ষণ নিয়ে তৈরি ওয়েব সিরিজ ‘সম্পূর্ণা’-র ও দ্বিতীয় সিজন আসতে চলেছে। রাজনন্দিনীর সঙ্গে মুখ্যচরিত্রে দেখা যাবে সোহিনী সরকারকে। সম্প্রতি সৃজিতের ভূস্বর্গ ভয়ঙ্কর-এর ফার্স্ট লুকও প্রকাশ্যে এসেছে। বলা ভালো ফেলুদাকে ওটিটি প্ল্যাটফর্মে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকরা


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?