সময় কলকাতা ডেস্কঃ গরম ভাতে পরিবেশন করুন বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল।
উপকরণ
• ভোলা মাছ
• বেগুন
• আলু
• পাকা টমেটো
• সরষের তেল
• হলুদ
• জিরে গুঁড়ো
• লঙ্কা গুঁড়ো
• কাঁচা লঙ্কা বাটা
• ধনেপাতা বাটা
• গোটা জিরা
• লবণ
ধনেপাতা বাটা
পদ্ধতি

প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিন। কড়াইয়ে তেল দিয়ে মাছ ও বেগুনগুলো ভেজে তুলে নিতে হবে। এবার কড়াইয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে, আলু দিতে হবে। তারপর আলু ভাজা হলে পেস্ট করে রাখা মশলা ও জিরের গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে মশলা কষানো হলে জল দিতে হবে। ভেজে রাখা মাছ ও বেগুন দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে, নামানোর আগে ধনেপাতা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিন। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার