Home » জাতীয় চলচ্চিত্র দিবসে হাউসফুল ব্রহ্মাস্ত্র

জাতীয় চলচ্চিত্র দিবসে হাউসফুল ব্রহ্মাস্ত্র

সময় কলকাতা ডেস্কঃ ‘জাতীয় চলচ্চিত্র দিবস’-এ বহু জায়গাতেই টিকিটের দাম মাত্র ৭৫ টাকা। সেই কারণেই সিনেমা হলগুলিতে ভিড় জমিয়েছেন দর্শকরা। এর মধ্যেই সমালোচকদের যোগ্য জবাব দিয়েছে ব্রহ্মাস্ত্র। এই মুহুর্তে বলিউডের সবথেকে বেশি বাজেটের ছবি এটি। মোট ৪১০ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছে এই ছবি, যা বলিউডে এই প্রথম। কিন্তু দর্শকদের মন জিতে নিয়েছে এই ছবি। বহুদিন পর বলিউডের হাল ফিরিয়েছে এই ছবি। সিনেমা হলে উপচে পড়া ভিড়। টিকিট হাউসফুল।

মুম্বইয়ের উদ্যোগপতি এবং বেশ কিছু মাল্টিপ্লেক্সের মালিক রাজ বনসাল টুইট করে লিখেছেন, “দেশের বেশিরভাগ জায়গায় শুরু হয়ে গিয়েছে ‘ব্রহ্মাস্ত্র’-এর শো। এবং বেশিরভাগ সিনেমা হলেই তা হাউসফুল। টিকিটের জন্য চলছে উন্মাদনা।” এরপরে ‘ব্রহ্মাস্ত্র’কে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন অনেকেই।

ইতিমধ্যেই বক্স অফিসে রীতিমতো হইচই ফেলে দিয়েছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের ছবি ‘ব্রহ্মাস্ত্র’। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এই ছবি বক্স অফিসে রেকর্ড ব্যবসা করে ফেলেছে। এর মধ্যেই প্রায় ৩৬৫ কোটি টাকা মার্কেট করেছে ব্রহ্মাস্ত্র’ ।

প্রসঙ্গত, ব্রহ্মাস্ত্র ২ এর প্রস্তুতি শুরু হয়ে গেছে। ব্রহ্মাস্ত্র’ ২- ২০২৫ সালে মুক্তি পেতে চলেছে। ছবির প্রথম অংশটি ছিল শিবাকে কেন্দ্র করে। এবার দেবের গল্প বলা হবে দ্বিতীয় পর্বে। ব্রহ্মাস্ত্র সিনেমার শেষেও ইঙ্গিত দেওয়া হয়েছিল যে সিক্যুয়াল দেবকে কেন্দ্র করেই তৈরি হবে।

About Post Author