Home » নিম্নমুখী করোনা গ্রাফ

নিম্নমুখী করোনা গ্রাফ

সময় কলকাতা ডেস্কঃ শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। ধীরে ধীরে কমছে মহামারীর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় অনেকটা কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে পজিটিভিটি রেট এবং মৃতের সংখ্যা ঊর্ধ্বমুখী। যা উদ্বেগজনক বলে মনে করছে স্বাস্থ্যমহল। বর্তমানে দেশের দৈনিক পজিটিভিটি রেট ১.৬২ শতাংশের কাছাকাছি। সংক্রমণের পাশাপাশি কমেছে অ্যাকটিভ কেস। সংক্রমণ যাতে হাতের নাগালে চলে না যায়, সে কারণে উৎসবের মরশুমে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯১২ জন। বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা  ৪৪ হাজার ৪৩৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৮ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ৪৮৭ জন।বাড়ছে সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৯ লক্ষ ৯০ হাজার ৪১৪ জন করোনা থেকে মুক্ত হয়ে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ।

টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন ২১৭ কোটি ৪১ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান। পুজোর মধ্যে যা শেষ করতে চাইছে কেন্দ্র।

About Post Author