Home » সবচেয়ে ছোট কাগজের ব্যাগ বানিয়ে রেকর্ড বুকে নাম

সবচেয়ে ছোট কাগজের ব্যাগ বানিয়ে রেকর্ড বুকে নাম

সময় কলকাতা ডেস্কঃ কাগজের ছোট্ট ব্যাগ বানিয়ে ইন্ডিয়া বুকস অফ রেকর্ডসে জায়গা করে নিল আরও এক বাঙালি তনয়া। মাত্র সাত বছর বয়সে ইন্ডিয়া বুকস অফ রেকর্ডসে নাম তুলে ফেলেছে আত্মজা সরকার। দেশের সবচেয়ে ছোট ব্যাগ বানিয়েছে সে।

সারা বিশ্বে প্লাস্টিকের ক্যারি ব্যাগের বিরুদ্ধে চলছে জোরদার লড়াই। বিকল্প হিসাবে নানান জিনিসপত্র নিয়ে পরীক্ষা নিরিক্ষা চলছে। এরই মাঝে নিজের পতুলের জন্য ভারতের সবচেয়ে ছোট কাগজের ব্যাগ বানিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জাগয়া করে নিল বাঙালী তনয়া। দ্বিতীয় শ্রেনীর ছাত্রী আত্মজার মা হস্তশিল্পী। ছোট বেলা থেকেই রং তুলি আর কাগজ তিনি তুলে দিয়েছিলেন ছোট্ট আত্মজার হাতে। তার মায়ের কথায় রং তুলি আর কাগজে কারিকুরি ছিল আত্মজার প্রিয় কাজ। লক ডাউনের সময় বাড়ির চার দেওয়ালে শিশুকে আটকে রাখতে হয়েছিল তাঁদেরও। সেই সময় আত্মজা বাবা বাবুসোনা সরকার মেয়েকে তার পুতুলের জন্য ব্যাগ বানাতে বলে। আর তা করতে হবে কাগজ দিয়ে। সেই শুরু। একের পর এক ব্যাগ বানাতে থাকে আত্মজা। সেটাই ছিল তার খেলা। সেই ভাবেই আত্মজার তৈরি ব্যাগের কাহিনী ও ছবি আত্মজার মা মেল করে ইন্ডিয়া বুকস অফ রেকর্ডসে কর্তৃপক্ষের কাছে।

আত্মজার বাবার কথায়, ছোটবেলা থেকেই তাঁরা বাচ্চাকে তার মত করে থাকতে দিয়েছে। সেই মত মেয়ে বড় হতে হতেই রেকর্ড বুকে জায়গা করে নিয়েছে। মেয়ের কাজের স্বীকৃতি হিসাবে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফ থেকে মেল তাঁদের কাছে এসে গেছে। এতে খুশি আত্মজার পরিবার।

About Post Author