Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

আজ ২৫ সেপ্টেম্বর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৬৮ তম দিন।

আজকের দিনের  বিশেষ গুরুত্ব :

১৪৯৩ – ক্রিস্টোফার কলম্বাস ১৭টি জাহাজ নিয়ে দ্বিতীয়বারের মতো সমুদ্রযাত্রা করেন।
১৫২৪ – বিশিষ্ট নৌ-অভিযাত্রী ভাস্কো-দা-গামা পর্তুগালের ভাইসরয় হিসেবে তৃতীয় ও শেষবারের মতো ভারতে আসেন।
১৯১২ – কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতক পর্যন্ত প্রতিষ্ঠিত হয়।
১৯৭৪ – জাতিসংঘের ২৯তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দেন।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন:

১৯২০ – সতীশ ধাওয়ান, ভারতীয় গণিতজ্ঞ এবং বৈমানিক প্রকৌশলী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩৩ – পশ্চিমবঙ্গের রঙ্গমঞ্চ ও চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায় –এর জন্মদিন আজ ।
১৯৩৯ – ফিরোজ খান, ভারতীয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক এদিন জন্মান।
১৯৬৯-ব্রাত্য বসু, ভারতীয় বাঙালি নাট্যকার, নাট্যাভিনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব আজকের দিনে জন্মগ্রহণ করেন।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস:

১৯৬৯ – মধু বসু, আসল নাম সুকুমার বসু, বিখ্যাত বাঙালি চিত্রপরিচালক, অভিনেতা এবং নাট্যব্যক্তিত্ব আজকের দিনে প্রয়াত হন।
১৯৯০ – ভারতীয় বাঙালি রাজনীতিবিদ,স্বাধীনতা সংগ্রামী গান্ধীবাদি নেতা এবং পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন-এর প্রয়াণ দিবস আজ।
২০২০ – এস. পি. বালসুব্রহ্মণ্যম, ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী,সঙ্গীত পরিচালক ও অভিনেতা এদিন প্রয়াত হন।
২০২১ – কমলা ভাসিন, ভারতের প্রখ্যাত নারীবাদী লেখক, প্রশিক্ষক এবং অধিকারকর্মী আজকের দিনে প্রয়াত হন।

About Post Author