সময় কলকাতা ডেস্কঃ আজ ২৪ সেপ্টেম্বর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৬৭ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৭২৬ – ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা, মাদ্রাজ ও বোম্বাইয়ে মিউনিসিপ্যাল কর্পোরেশন মেয়র কোর্ট স্থাপনের অনুমতি পায়।
১৯৩২ – বাংলার প্রথম বিপ্লবী মহিলা প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রামের ইউরোপীয় ক্লাব আক্রমণ শেষে দেশের জন্য আত্মদানের আহবান রেখে আত্মহত্যা করেন।
১৯৩২ – মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকর পুনা চুক্তিতে সম্মত হন।
১৯৪৮ – হোন্ডা মোটরস্ কোম্পানির প্রতিষ্ঠা হয়।
আজকের দিনে যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৬১ – ভিকাজী রুস্তম কামা, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী আন্দোলনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৬৯ – ঠাকুর পরিবারের আদি ব্রাহ্মসমাজের কর্মী ও লেখক ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর-এর জন্মদিন আজ।
১৯০৭ – সুধীররঞ্জন খাস্তগীর, বঙ্গীয় শিল্পকলার ভারতীয় চিত্রকর এদিন জন্মান।
১৯৫৮ – প্রখ্যাত ভারতীয় বাঙালি অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৫৯ – সিপাহি বিদ্রোহের বীর যোদ্ধা নানা সাহেব আজকের দিনে প্রয়াত হন।
১৯২৪ – রবীন্দ্র সাহিত্যের অনুবাদক উইলিয়াম পিয়ারসনের
প্রয়াণ দিবস আজ।
১৯২৫ – গোকুলচন্দ্র নাগ,প্রখ্যাত ‘কল্লোল’ পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা ও সহকারী সম্পাদক এদিন প্রয়াত হন।
২০০৪ – রাজা রামান্না,ভারতের খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী আজকের দিনে প্রয়াত হন।
২০১০ – ক্ষেত্র গুপ্ত, বাঙালি অধ্যাপক, সমালোচক ও প্রাবন্ধিক এদিন প্রয়াত হন।
২০২০ – প্রখ্যাত ভারতীয় বাঙালি পরমাণু বিজ্ঞানী শেখর বসুর প্রয়াণ দিবস আজ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি