সময় কলকাতা ডেস্ক: আজ মহানবমী। উৎসবের আনন্দে মাতোয়ারা বাঙালি। নীল আকাশে সাদা মেঘের ভেলা। বাতাসে শিউলির গন্ধ। কমছে মহামারীর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা, সংক্রমিতের সংখ্যা নেমেছে দু’ হাজারের নিচে। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেসও । সার্বিকভাবে দেশের পরিসংখ্যানে স্বস্তি মিলেছে। সংক্রমণ যাতে হাতের নাগালের বাইরে চলে না যায়, সে কারণে উৎসবের মরশুমে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভিড়বহুল এলাকায় অবশ্যই মাস্ক ব্যবহারের কথা বলা হয়েছে। পাশাপাশি স্যানিটাইজার ব্যবহারেরও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৯৬৮ জন, যা সোমবারও ছিল ৩ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে মুক্ত হয়ে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন ৩৪৮১ জন। বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা সাড়ে ৩৪ হাজার। মোট আক্রান্তের ০.০৮ শতাংশ।

দেশের সার্বিক করোনা পরিস্থিতিতে অনেকটাই স্বস্তি মিলেছে। টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন ২১৮ কোটি ৮০ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান।


More Stories
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!