Home » সামান্য বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা

সামান্য বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা

সময় কলকাতা ডেস্ক: আজ মহাদশমী। মায়ের বাপের বাড়ি ছেড়ে স্বামির ঘরে ফেরার পালা। আকাশে বাতাসে বিষাদের সুর। কমছে মহামারীর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় সামান্য বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেসও । সার্বিকভাবে দেশের পরিসংখ্যানে স্বস্তি মিলেছে। সংক্রমণ যাতে হাতের নাগালের বাইরে চলে না যায়, সে কারণে উৎসবের মরশুমে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভিড়বহুল এলাকায় অবশ্যই মাস্ক ব্যবহারের কথা বলা হয়েছে। পাশাপাশি স্যানিটাইজার ব্যবহারেরও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৬৮ জন। যা মঙ্গলবারের তুলনায় কিছুটা বেশি। এখনও পর্যন্ত মোট ৪ কোটি ৪৬ লক্ষ ১ হাজার ৯৩৪ জনের শরীরে বাসা বাঁধে করোনা। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৩৩ হাজার ৩১৮। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৭ জন। তার মধ্যে ৯ জন কেরলের বাসিন্দা। করোনার থাবায়  এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৮ হাজার ৭৩৩ জনের। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ।

দেশের সার্বিক করোনা পরিস্থিতিতে অনেকটাই স্বস্তি মিলেছে। টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন ২১৮ কোটি ৮০ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান।

About Post Author