সময় কলকাতা ডেস্কঃ এবার পুজোয় বিশেষ মেট্রো পরিষেবার ঘোষণা করেছিল কলকাতা মেট্রো। সপ্তমী থেকে দশমী পর্যন্ত পুজো স্পেশ্যাল মেট্রো চলবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে। একইসঙ্গে ইস্ট ওয়েস্ট লাইনের জন্যও ঘোষণা হয়েছে স্পেশ্যাল মেট্রোর। কেবলমাত্র তাই নয়, পুজোর দিনগুলিতে রাত জেগে প্যান্ডেল হপিংয়ের জন্যও দশমী,একাদশী, দ্বাদশী এবং ত্রয়োদশীতে গোটা রাত মেট্রো চলবে কলকাতায়। অতিমারির কারণে টানা দু’বছর পুজোয় মেট্রো পরিষেবায় একাধিক নিয়মবিধি জারি করা হয়েছিল। এবার জেনে নিন দশমী,একাদশী, দ্বাদশী এবং ত্রয়োদশীতে মেট্রো পরিষেবার সময়সূচি-
দশমী
দশমী আপ এবং ডাউন লাইনে ৬৬টি করে মোট ১৩২টি মেট্রো চলবে।
দুপুর ১টায় শুরু হবে দমদম-দক্ষিণেশ্বরগামী, কবি সুভাষ-দক্ষিণেশ্বরগামী, দমদম-কবি সুভাষগামী, দক্ষিণেশ্বর-কবি সুভাষগামী প্রথম মেট্রো পরিষেবা।
রাত ৯টা ৪৮ মিনিট: দক্ষিণেশ্বর-কবি সুভাষ শেষ মেট্রো।
রাত ৯টা ৫০ মিনিট: কবি সুভাষ-দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো।
রাত ১০টা: দমদম-কবি সুভাষগামী শেষ মেট্রো।
রাত ১০টা: কবি সুভাষ-দমদমগামী শেষ মেট্রো ছাড়বে।
একাদশী, দ্বাদশী এবং ত্রয়োদশীতে আপ এবং ডাউনে ১১৭ জোড়া করে মোট ২৩৪টি মেট্রো চলবে।
অন্যদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময়সূচিও ঘোষণা করা হয়েছে। এই লাইনে পুজোর ৪ দিন অর্থাৎ সপ্তমী থেকে দশমী পর্যন্ত ২০ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো পরিষেবা। দেখে নেওয়া যাক ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবার সময়সূচি-
দশমী (৪৮টি মেট্রো)
শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ প্রথম মেট্রো বেলা ১১ টা ৫৫ মিনিটে
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত প্রথম মেট্রো দুপুর ১২ টা
শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ শেষ মেট্রো সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটে
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত শেষ মেট্রো সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?
নাটকীয় দৃশ্য। সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ !