Home » ফের ঊর্ধ্বমুখী করোনা

ফের ঊর্ধ্বমুখী করোনা

সময় কলকাতা ডেস্কঃ ফের ঊর্ধ্বমুখী মহামারীর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় সামান্য বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে গত ২৪ ঘণ্টায় সামান্য কমেছে অ্যাকটিভ কেস । সংক্রমণ যাতে হাতের নাগালের বাইরে চলে না যায়, সে কারণে উৎসবের মরশুমে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভিড়বহুল এলাকায় অবশ্যই মাস্ক ব্যবহারের কথা বলা হয়েছে। পাশাপাশি স্যানিটাইজার ব্যবহারেরও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫২৯ জন। যা বুধবারের তুলনায় কিছুটা বেশি।  এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৪৬ লক্ষ ৪ হাজার ৪৬৩ জন। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৩৩ হাজার ৩১৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১২ জন। করোনার থাবায়  এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৮ হাজার ৭৪৫ জনের। বর্তমানে দেশে  সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ।

দেশের সার্বিক করোনা পরিস্থিতিতে অনেকটাই স্বস্তি মিলেছে। টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন ২১৮ কোটি ৯০ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান।

About Post Author