সময় কলকাতা ডেস্কঃ বাংলার দুর্গা পুজোকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। আবহমান এই ঐতিহ্যের তালিকাভুক্ত হওয়ার পর এই প্রথম কার্নিভাল। আর সে কারণেই এবারের কার্নিভাল নিয়ে রয়েছে বাড়তি উন্মাদনা। দু বছর অতিমারির রেশ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে জনস্রোত। সেই কারণে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস আরও বেশি। শনিবার বিকেল সাড়ে চারটে থেকে রেড রোডে শুরু হবে এই কার্নিভাল। যা চলতে পারে রাত ১১টা পর্যন্ত বলে মত প্রশাসনিক আধিকারিকদের। প্রায় ১০০ টি পুজো অংশ নিচ্ছে এই কার্নিভালে। এই আয়োজনের জন্য বেশ কয়েক ঘণ্টা বন্ধ থাকবে একাধিক রাস্তা। বেশ কয়েক জায়গায় পার্কিংয়ের ক্ষেত্রেও জারি থাকবে নিষেধাজ্ঞা। ধর্মতলা, চৌরঙ্গী রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোডে, ক্যুইন্সওয়ে, স্ট্র্যান্ড রোড, মেয়ো রোড, ওল্ড কোর্ট হাউস স্ট্রিটে পার্কিংয়ের উপর জারি থাকবে নিষেধাজ্ঞা। দেখে নিন বন্ধ থাকবে কোন কোন রাস্তা,

এক্সাইড মোড় থেকে হেস্টিংস মোড়, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, রেড রোড পর্যন্ত পণ্যবাহী যান চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হবে। শনিবার বেলা ১২টা থেকে যান নিয়ন্ত্রন করা হবে। বেলা ২টো থেকে বন্ধ হয়ে যাবে কুইন্সওয়ে, পলাশী রোড ও ধর্মতলা। খিদিরপুর রোড, পশ্চিমমুখী মেয়ো রোড ও হসপিটাল রোডে বিকেল ৪ টে থেকে রাত ১১টা পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে। বিকল্প হিসেবে যে সমস্ত রাস্তা খোলা থাকবে তা হল, এসএন ব্যানার্জি রোড, জওহরলাল নেহেরু রোড, এসপি মুখার্জি রোড, আশুতোষ মুখার্জি রোড, ডি এল খান রোড, সেন্ট্রাল এভিনিউ।


More Stories
অভিষেকের অফিসে ভাঙচুর
যাদবপুর নিয়ে মুখ খোলায় সংবাদপত্রের কার্যালয় ঘেরাও
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!