সময় কলকাতা ডেস্কঃ ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। এবার সোশ্যাল মিডিয়ায় রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, স্থানীয় তৃণমূল নেতা শিব দাসন দাসু সহ সালানপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিংকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। শুধুমাত্র বিতর্কিত মন্তব্যই নয়, কুলটি বিধানসভা এলাকায় কয়লা, লোহা, গোরু পাচার নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন আসানসোলের যুব তৃণমূল নেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা।

আসানসোলের যুব তৃণমূল নেতা তথা রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক বিশ্বজিৎ চট্টোপাধ্যায় প্রথমে ফেসবুকে সালানপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিংকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। ফেসবুকে পোস্ট করে তিনি লেখেন, ‘ভোলা সিং নামক ব্যাক্তিটা কে? যিনি কুলটি পুলিশকে বলছেন, কুলটি বিধানসভা আমি বুঝে নেব। ওনাকে আমি অনুরোধ জানাব, আগামী দিনে যদি কয়লা, লোহা, গোরু পাচার সহ একাধিক অভিযোগ নিয়ে আমি আন্দোলনে নামি, তাহলে সেই দায়িত্ব কিন্তু ওনাকেই নিতে হবে।‘
তবে এখানেই শেষ নয়। এরপর রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে তোপ দেগে তিনি বলেন, ‘মলয় ঘটক আমার গুরু,আইডল। ২০০৪ সালে ওনার সঙ্গে আমি শ্রমিক রাজনীতি করেছি। উনি আমাকে আইএনটিটিইউসি-র দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু, তখনকার মলয় ঘটক আর এখনকার মলয় ঘটকের মধ্যে অনেক তফাৎ রয়েছে।‘ এমনকী জেলার তৃণমূল নেতা শিব দাসন দাশুকে ‘জোকার’ বলেও কটাক্ষ করেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। যুব তৃণমূল নেতার সোশ্যাল মিডিয়ায় করা এহেন পোস্টকে কেন্দ্র করেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও গোটা বিষয়টিতে কোনওরকম মন্তব্য করতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?