সময় কলকাতা ডেস্ক: দীর্ঘদিন ধরে বেকারত্বের জ্বালায় মরতে মরতে রাস্তায় এসে দাঁড়িয়েছে মানুষ গড়ার কারিগররা। ১ বছর ৭ মাস ধরে রোদ-ঝড়-বৃষ্টি উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা । বারবার বিভিন্ন জায়গায় অবস্থান বিক্ষোভ করেও কোনো লাভ হয়নি চাকরি প্রার্থী শিক্ষকদের। কখনও গান্ধীমূর্তির পাদদেশে, তো কখনও মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আন্দোলন করেছে আন্দোলনকারীরা। এবার ধরনা মঞ্চেই অসুস্থ হয়ে পড়লেন এক চাকরিপ্রার্থী। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তার।
মেয়ো রোডে ৫৭৫ দিন ধরে ধরনা দিচ্ছেন চাকরিপ্রার্থীরা। ২০০৯ সালে অর্থাৎ বাম সরকারের আমলে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। পরীক্ষাও হয়েছিল সেই সময়। কিন্তু এরপর ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় এসে সেই নিয়োগ বাতিল করে দেয়। ২০১৪ সালে নতুন করে ইন্টারভিউ এরপর প্রত্যন্ত জেলাগুলির নিয়োগ হলেও দক্ষিণ ২৪ পরগনা জেলার নিয়োগ আটকে যায়। আন্দোলনকারীদের অভিযোগ, ২০১৪ সালের চাকরিপ্রার্থীদের প্যানেলই প্রকাশিত হয়নি। ১৩ বছর ধরে নিয়োগের আশায় বসে রয়েছেন তাঁরা।

দেড় বছরের বেশি সময় ধরে নিয়োগের দাবিতে রাস্তায় আন্দোলন করছেন তাঁরা। এবার সেই ধরনা মঞ্চেই অসুস্থ হয়ে পড়লেন দেবাশিস রায় নামে এক চাকরিপ্রার্থী। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর। এর তিনদিন আগেও ধরনামঞ্চে অসুস্থ হয়ে পড়েছিলেন এক চাকরিপ্রার্থী। তাকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে।


More Stories
সমস্ত পুরসভার সব ধরনের পেমেন্ট স্থগিত
অভিযুক্তদের পুলিশি হেফাজত :শুভেন্দুর পিএ চন্দ্রনাথ খু*নে কারা গ্রেফতার, কোথায় গ্রেফতার? যোগসূত্র কী?
বন্ধ হচ্ছে না কোনও চালু প্রকল্প, আর কী জানালেন শুভেন্দু