সময় কলকাতা ডেস্কঃ ‘আদিপুরুষ’-এর প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই সমালোচনার সম্মুখীন ওম রাউত পরিচালিত, প্রভাস অভিনীত এই ছবি। টিজার মুক্তির পর থেকেই বিতর্কের সূত্রপাত । এত বড় বাজেটের ছবি মুক্তির আগেই সমালোচনার মুখে। ছবির ‘দুর্বল’ ভিএফএক্সেও হতাশ সিনেপ্রেমীরা। ইতিমধ্যেই যা নিয়ে ট্রোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কেউ কেউ আবার এক দশক আগে মুক্তি পাওয়া ‘রা ওয়ান’-এর সঙ্গে এই ছবির তুলনা করেছেন। ৪০০ কোটি বাজেট নিয়ে পরিচালক ওম রাউত ঠিক কী করলেন, সেই প্রশ্নও উঠছে। কয়েক বছর আগে প্রায় একই বাজেটে তৈরি হয় অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’। যা মুক্তি পায় গত ৯ সেপ্টেম্বর। এই ছবিতে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে ভিএফএক্স। ইতিমধ্যেই ৪২৭ কোটি টাকার মার্কেট করেছে এই ছবি। ভিএফএক্সের ভিত্তিতে দুই ছবির মধ্যে বিচার । এ বিষয়ে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবির ভিএফএক্সের দায়িত্বে থাকা নমিত মালহোত্রা ‘আদিপুরুষ’ নিয়ে মন্তব্য না করেই বলেন, ‘একজন পরিচালক নিজের কাজ নিয়ে আত্মবিশ্বাসী হতেই পারেন। কিন্তু দর্শকই শেষ কথা বলবে। তারাই ঠিক কবে কোনটা চলবে, কোনটা চলবে না। সকলেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সেই চেষ্টা কতটা সফল, তা বলবে দর্শক।’

জানা গিয়েছে, জানুয়ারীতে মুক্তি পাবে রামায়ণ অবলম্বনে তৈরি ‘আদিপুরুষ’। মুখ্য ভূমিকায় থাকছেন প্রভাস, সইফ আলি খান এবং কৃতী স্যানন। এখন দেখার এই ছবি দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারে।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?