Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ১১ অক্টোবর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৮৪ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৫০৩ – দ্বিতীয়বার ভারত ভ্রমণ শেষে পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা মোজাম্বিকের তাগুসে উপস্থিত হন।
১৭৩৭ – কলকাতায় যুগপৎ ভূমিকম্প ও ঘূর্ণিঝড়ে তিন লাখ লোকের মৃত্যু ঘটে।
১৯৬২ – চীন-ভারত যুদ্ধ শুরু হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৭১ – আবদুল করিম সাহিত্যবিশারদ, বাঙালি সাহিত্যিক ও প্রাচীন পুঁথি সংগ্রাহক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৭৭ – প্রখ্যাত বাঙালি লেখক ও ঔপন্যাসিক, সম্পাদক ও অনুবাদক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ।
১৯০২ – জনপ্রিয়ভাবে জে পি বা লোক নায়ক নামে পরিচিত ভারতীয় স্বাধীনতা কর্মী, তাত্ত্বিক, সমাজতান্ত্রিক এবং রাজনৈতিক নেতা জয়প্রকাশ নারায়ণ এদিন জন্মান।
১৯২১ – বাঙালি শিক্ষাবিদ নীলিমা ইব্রাহিম আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৪২ – জনপ্রিয় ভারতীয় অভিনেতা অমিতাভ বচ্চনের জন্মদিন আজ।
১৯৬৫ – রনিত রায় ভারতীয় জনপ্রিয় ধারাবাহিক আদালতের অভিনেতা এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৩৮ – নগেন্দ্রনাথ বসু, বাংলা বিশ্বকোষের প্রথম প্রণেতা,প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদ আজকের দিনে প্রয়াত হন।
২০০৭ – শ্রী চিন্ময়,নামে পরিচিত, বাঙালি মহাত্মা ও হিন্দুধর্মের সংস্কারক, লেখক, শিল্পী, কবি ও সঙ্গীতজ্ঞ চিন্ময় কুমার ঘোষ-এর প্রয়াণ দিবস আজ।
২০২১ – বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বপন গুপ্ত এদিন প্রয়াত হন।

About Post Author