সময় কলকাতা ডেস্কঃ কমছে মহামারীর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় অনেকটা কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সামান্য কমেছে অ্যাকটিভ কেস । সংক্রমণ যাতে হাতের নাগালের বাইরে চলে না যায়, সে কারণে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভিড়বহুল এলাকায় অবশ্যই মাস্ক ব্যবহারের কথা বলা হয়েছে। পাশাপাশি স্যানিটাইজার ব্যবহারেরও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৪২৪। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ২৮,০৭৯। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৭৫ শতাংশ। দৈনিক পজিটিভিটি রেট ২.৬৫ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট ১.২৭ শতাংশ। দেশের সার্বিক করোনা পরিস্থিতিতে অনেকটাই স্বস্তি মিলেছে। টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন ২১৮ কোটি ৯৯ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান।

অন্যদিকে, রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭১ জন। এক ধাক্কায় সংক্রমণ খানিকটা কমেছে। মৃত্যু হয়েছে ১ জনের। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯৮.৯০ শতাংশ। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১৮৪২।


More Stories
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
প্রাকৃতিক বিপর্যয় : লাইফলাইন এনএইচ ৭১৭
শুভেন্দু -এনসিপিআই বৈঠক, তাৎপর্য কী?